শিরোনাম

এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়

নিউজ ডেস্ক : সরকারের অর্থ বিভাগের অধীনে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল/জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল গঠন এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে মানবসম্পদ উন্নয়ন বিভাগ/দক্ষতা উন্নয়ন বিভাগ নামে একটি নতুন বিভাগ অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) নামের একটি আইনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে অর্থ বিভাগের অধীনে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে মন্ত্রিসভা দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের জন্য এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া সভায়, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আইন ২০১৬, নজরুল ইনস্টিটিউট আইন ২০১৬, জাতীয় ক্রিড়া পরিষদ আইন ২০১৬ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

basic-bank

Be the first to comment on "এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়"

Leave a comment

Your email address will not be published.


*