শিরোনাম

এবার আপীলে জামিন চেয়েছেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন সাংবাদিক শফিক রেহমান। বুধবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আদালতে আজ শফিক রহমানের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও মো. আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলায় গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন।

basic-bank

Be the first to comment on "এবার আপীলে জামিন চেয়েছেন শফিক রেহমান"

Leave a comment

Your email address will not be published.


*