শিরোনাম

এবার ডাবিং হচ্ছে জাপানি সিরিয়াল

নিউজ ডেস্ক : দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এখন যেন বিদেশি সিরিয়াল ডাবিং করে প্রচারের জোয়ার সৃষ্টি হয়েছে। একসময় যেমন আলিফ লায়লার মত ডাবিংকৃত সিরিয়ালগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল, তেমনি বর্তমানে কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল প্রচারিত বিদেশী ডাবিংকৃত সিরিয়লগুলো দর্শক ধরে রাখছে।

সেই ধারাবাহিকতায় এবার একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে ডাবিংকৃত জাপানি সিরিয়াল।
জাপানের জনপ্রিয় ফ্যামিলি ড্রামা সিরিজ ‘মারুমোস স্টোরি’ ধারাবাহিকভাবে প্রচার করার ঘোষণা দিয়েছে এনটিভি। বাংলায় ডাবিংকৃত এই সিরিয়ালটি আগামী ২৩ ডিসেম্বর (শুক্রবার) থেকে প্রতি শুক্রবার সকাল পৌনে ১০টায় প্রচার করা হবে। ২০১১ সালে জাপানে প্রচারিত এই সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

মারুমো নামের ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে নিয়েই এই সিরিজটির কাহিনী। ব্যক্তিগত জীবনে সন্তান লালনের কোনো রকম অভিজ্ঞতাই নেই তার। প্রিয় বন্ধুর মৃত্যুর সময় তার দুই যমজ সন্তানকে দত্তক নেয় মারুমো, সঙ্গে একটি গৃহপালিত কুকুর। মজার বিষয় হচ্ছে, এই কুকুর আবার কথাও বলতে পারে। ওই দুই সন্তান এবং কুকুরের সঙ্গে থেকে মারুমো জীবনের অনেক প্রতিবন্ধকতাকে কাটাতে শেখেন, সেইসঙ্গে ‘প্রকৃত পরিবারের’ অনুভব আস্বাদন করেন।

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিভি ও জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় সমসাময়িক জাপানি সংস্কৃতি ও সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই জাপানি দূতাবাসের এই প্রয়াস। একইসঙ্গে দুই দেশের সাংস্কৃতিক যোগসূত্রকে আরও দৃঢ় করে তোলাই এর লক্ষ্য।

basic-bank

Be the first to comment on "এবার ডাবিং হচ্ছে জাপানি সিরিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*