শিরোনাম

এবার নতুন গুঞ্জন ক্রিস গেইল আর শ্রদ্ধা কাপুরকে ঘিরে

নিউজ ডেস্ক : ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের সংবাদ শিরোনামে না থাকাটাই বেশ আশ্চর্যের ব্যাপার। ক্রিকেট হোক কিংবা ক্রিকেটের বাইরের কোনও ঘটনা হোক, যে কোন ভাবেই এই ক্যারিবিয়ান ক্রিকেটার আলোচনায় থাকবেন। এবারও আলোচনায় এসেছেন তিনি। তবে এবারের আলোচনায় তার সঙ্গে জড়িয়ে গেছে এক বলিউড অভিনেত্রীর নাম। ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের প্রেমের ঘটনা অনেক আগে থেকেই চলে আসছে। এবার হালের অন্যতম বলিউড ডিভা শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়াল এই ক্যারিবীয় গ্রেটের সঙ্গে। এই ঘটনা নিয়ে এখন শুরু হয়েছ জল্পনা। অভিনত্রী শ্রদ্ধা কাপুরকে হঠাৎই শুভেচ্ছা জানিয়ে বসেন ক্রিস গেইল। আর এই হটাত পাঠানো শুভেচ্ছার ভেতর দিয়েই ঘটনার সূত্রপাত হয়।‌ সম্প্রতি মোস্ট ওয়ান্টেড মফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবন নিয়ে অপূর্ব লাখিয়া নির্মাণ করেছেন মুভি ‘‌হাসিনা— ‌দ্য কুইন অব মুম্বই’‌। এতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। কোনও বলা নেই কওয়া নেই, হঠাৎ টুইট করে গেইল ‘অল দ্য বেস্ট’‌ জানিয়ে দিলন শ্রদ্ধা ও ছবির পরিচালককে।‌ শ্রদ্ধা অবশ্য গেইলের টুইটের জবাব দেননি। গেইলের টুইটের পর গুঞ্জন শুরু হয়েছে। হঠাৎ এই সুন্দরী উঠতি নায়িকাকে শুভেচ্ছা জানাতে গেলেন কেন গেইল। দাউদ ইব্রাহিম বা হাসিনা পার্কারকে নিয়ে গেইলের কৌতূহল রয়েছ বলে কখনই শোনা যায়নি।‌ সবাই অবশ্য এখন শ্রদ্ধার জবাবের অপেক্ষাতে আছেন। জবাব পেলে গুঞ্জনটা সত্যি হলেও হতে পারে।

basic-bank

Be the first to comment on "এবার নতুন গুঞ্জন ক্রিস গেইল আর শ্রদ্ধা কাপুরকে ঘিরে"

Leave a comment

Your email address will not be published.


*