শিরোনাম

এবার ভোগের কভারে কৃতী শ্যানন

নিউজ ডেস্ক : কৃতী শ্যানন। নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম প্রতিভাবান। দেখতে সুন্দরী। তিনি অভিনয়টাও খারাপ করেন না। টাইগার শ্রফের বিপরীতে হিরোপন্তি ফিল্ম দিয়ে বলিউডে ডেবু হয়েছে তার। ক্যারিয়ারের ফার্স্ট ফিল্মই সুপার হিট। এরপর আরও বড় ব্রেক পান তিনি।
বলিউডের বাদশা শাহরুখ খানের ছবিতে একসঙ্গে কাজও করে নেন। মাল্টিস্টারার দিলওয়ালেতেও নজর কাড়েন কৃতী।
এবার কৃতী শ্যাননের ভক্তদের জন্য আরও সুখবর। কারণ জনপ্রিয় ম্যাগাজিন ভোগের কভার পেজে রয়েছেন তিনি। কৃতী নিজেই এতটা আনন্দ পেয়েছেন যে, কভার পেজের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।
২০১৭ এর এপ্রিল মাসের ভোগ ম্যাগাজিনের কভার পেজে রয়েছে কৃতী শ্যাননের ছবি। এই মুহূর্তে কৃতী শ্যানন ব্যস্ত রয়েছেন রাবাতা ফিল্মের কাজে। যেখানে তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করবেন।

basic-bank

Be the first to comment on "এবার ভোগের কভারে কৃতী শ্যানন"

Leave a comment

Your email address will not be published.


*