শিরোনাম

এবার স্কাইপ বা হ্যাংআউটের সুবিধা পাওয়া যাবে ফেসবুকেও

নিউজ ডেস্ক : প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন ফিচার যোগ করছে ফেসবুক। মেসেঞ্জারে তো আগেই যুক্ত হয়েছিল এই নতুন ফিচার এবার ডেস্কটপেও পাওয়া যাবে এই বিশেষ সুবিধা।

স্কাইপ বা হ্যাংআউটে কলিং ফেসিলিটি হয়তো শুরু হয়েছিল ব্যক্তিগত নেটওয়র্কিংয়ের কথা মাথায় রেখেই কিন্তু এখন পেশাগত জীবনেরও অঙ্গ হয়ে উঠেছে এই প্রযুক্তি। আলাদা শহরে বসে থাকা ক্লায়েন্টের সঙ্গে বা কোম্পানিরই অন্য অফিসের সহকর্মীদের সঙ্গে সহজেই মিটিং সেরে নেওয়া যায় স্কাইপে বা হ্যাংআউটে। ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলেও চলবে, মোবাইল থেকেই পাওয়া যায় এই সুবিধা। কিন্তু এখনও বহু মানুষ ডেস্কটপ নির্ভর। তাই তাঁদের জন্য নতুন ডেস্কটপ গ্রুপ অডিও কলিং ফিচার আনতে চলেছে ফেসবুক।

অনেকেই কাজের মধ্যেও ফেসবুক খুলে রাখেন কিন্তু যখনই কোনো কনফারেন্সিং করতে হয়, তখনই হয় ফেসবুক ছেড়ে স্কাইপ বা হ্যাংআউটের শরণাপন্ন হতে হয় তাঁদের। যাতে ফেসবুকে লগ ইন থাকা অবস্থাতেই গ্রুপ কলিং করা যায়, তারই ব্যবস্থা করছে এই সোশ্যাল নেটওয়র্কিং সংস্থা। বলাবাহুল্য, ডেস্কটপে স্কাইপ ও হ্যাংআউটের সঙ্গে সম্মুখসমরে নামতেই এই উদ্যোগ।

তবে এই সুযোগ এখনও পর্যন্ত বাছা বাছা কয়েকজন ফেসবুক ইউজারকেই দেয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র ডেস্কটপ ভার্সনের জন্যই কারণ মোবাইল থেকে যাঁরা ফেসবুক করেন তাঁরা মেসেঞ্জারেই এই সুবিধাটি পাবেন।

সূত্র: এবেলা

basic-bank

Be the first to comment on "এবার স্কাইপ বা হ্যাংআউটের সুবিধা পাওয়া যাবে ফেসবুকেও"

Leave a comment

Your email address will not be published.


*