শিরোনাম

এ বছর থেকেই বাতিল হচ্ছে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে এ বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় দু’টি সমাপনী পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই। এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠে যাচ্ছে। অষ্টম শ্রেণিতে হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা।পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কিনা, তা ঠিক করবে মন্ত্রিসভা।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী সরকারের শীর্ষ মহলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা যা বলি বা করি, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই করি। গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার।

basic-bank

Be the first to comment on "এ বছর থেকেই বাতিল হচ্ছে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা"

Leave a comment

Your email address will not be published.


*