নিউজ ডেস্ক : চলচ্চিত্র জুটি অনন্ত জলিল ও বর্ষা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। গত বুধবার (১৮ জানুয়ারি) মক্কার উদ্দেশে দেশ ছাড়েন এই তারকা দম্পতি। এর আগে শাহজালাল বিমানবন্দরে ক্যামেরায় এভাবেই ধরা পড়েন তারা। আগামী ২৪ জানুয়ারি হজের আনুষ্ঠানিকতা সেরে দেশে ফিরবেন এ তারকা দম্পতি। এই দম্পতি তার ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রথম সন্তান জন্মের আগে থেকেই সন্তান জন্মের পর মক্কার ক্বাবা শরীফ জিয়ারতের পরিকল্পনা ছিল চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের। ২০১৪ সালের ২৩ নভেম্বর অনন্ত-বর্ষার কোলজুড়ে আসে পুত্র সন্তান আরিজ। অবশেষে পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করতেই চলতি বছরে তারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

Be the first to comment on "ওমরাহ হজে পুত্রসহ অনন্ত-বর্ষা"