নিউজ ডেস্ক : চলচ্চিত্র জুটি অনন্ত জলিল ও বর্ষা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। আজ বুধবার (১৮ জানুয়ারি) মক্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা এই তারকা দম্পতির।
আগামী ২৪ জানুয়ারি হজের আনুষ্ঠানিকতা সেরে দেশে ফিরবেন এ তারকা দম্পতি। এই দম্পতি তার ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রথম সন্তান জন্মের আগে থেকেই সন্তান জন্মের পর মক্কার ক্বাবা শরীফ জিয়ারতের পরিকল্পনা ছিল চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের। ২০১৪ সালের ২৩ নভেম্বর অনন্ত-বর্ষার কোলজুড়ে আসে পুত্র সন্তান আরিজ। অবশেষে পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করতেই চলতি বছরে তারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
সম্প্রতি প্রাণ গ্রুপের পণ্য ম্যাক্স কোলার বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন অনন্ত-বর্ষা। গত ১৫ জানুয়ারি রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়।

Be the first to comment on "ওমরাহ হজ পালন করতে সৌদি যাচ্ছেন অনন্ত-বর্ষা"