নিউজ ডেস্ক : কলকাতা ম্যারাথনের উদ্বোধন করলেন শচীন টেন্ডুলকার। শনিবারই পরিস্কার বাংলায় বলেছিলেন, ‘চলো কলকাতা সবাই দৌড়াই।
রেড রোডে আইডিবিআই ফেডারেল কলকাতা পুরো ম্যারাথনের উদ্বোধন করলেন তিনি। এবারের কলকাতা ম্যারাথনে অংশ নিয়েছেন ৮০০০ প্রতিযোগী। সকাল সাড়ে ৬টায় শুরু হল কলকাতা হাফ ম্যারাথন। দৌড় শেষে জয়ীদের পুরস্কৃত করবেন দেশের প্রাক্তন ক্রিকেটারটি। ম্যারাথনের উদ্বোধন করে শচীন বললেন, ‘বাড়িতে যতটা সময় কাটান, তার চেয়ে কিছুটা সময় বাইরে দৌড়ালে কাজে দেবে।
শরীরের জন্য দৌড় দরকার। ’ ফুল বা হাফ ম্যারাথন শুধু নয়, এবার রয়েছে ১০ এবং ৫ কিলোমিটার দৌড়ও। যেগুলো শুরু হল সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৯টায়। কলকাতা ম্যারাথনের পুরস্কার মূল্য এবার ১০ লাখ টাকা। রবিবার ভোর থেকেই রেড রোডে দেখা গেছে উৎসাহীদের ভিড়। প্রতিযোগীরা তো ছিলেনই। অনেক মানুষ এসেছিলেন শুধু শচীনকে দেখতে। ভক্তদের হতাশ করেননি শচীনও। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন মাস্টার ব্লাস্টার।
সূত্র: আজকাল

Be the first to comment on "কলকাতা ম্যারাথনের উদ্বোধনে শচীন"