শিরোনাম

কাঁধের চোটে ম্যাচে নেই মুস্তাফিজ

নিউজ ডেস্ক : রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাঠে নামার আগে বড় একটা ধাক্কা খেয়েছে সাসেক্স। চোটের জন্য গ্লস্টারশায়ারের বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না দলটি।

রবিবার টসের আধ ঘণ্টার কিছু আগে টুইটার বার্তায় বাংলাদেশের বাঁহাতি পেসারের ১৩ সদস্যের স্কোয়াডে থাকার বিষয়টি জানায় সাসেক্স। সাসেক্স তাদের ফেসবুক পেজে জানায়, কাঁধে হালকা চোটের জন্য সতর্কতার অংশ হিসেবে এই ম্যাচে খেলছেন না মুস্তাফিজ।

গত নভেম্বরে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। এরপর থেকে কেবল টি-টোয়েন্টিই খেলছিলেন তিনি। চোট নিয়ে ভারতের আইপিএল থেকে ফেরায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে পারেননি তিনি।

চোটের জন্য পিছিয়ে যায় মুস্তাফিজের ইংল্যান্ড যাত্রা। পরে ভিসা জটিলতায় দেরি হয় আরও। তবে ইংল্যান্ডে পৌঁছানোর পর প্রথম ম্যাচেই আলো ছড়ান মুস্তাফিজ। এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের সেই ম্যাচে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ। সারের কাছে হারে তার দলও।

basic-bank

Be the first to comment on "কাঁধের চোটে ম্যাচে নেই মুস্তাফিজ"

Leave a comment

Your email address will not be published.


*