শিরোনাম

কাউন্সিলর প্রার্থী ফারুকের মনোনয়ন

কাউন্সিলর প্রার্থী ফারুকের মনোনয়ন

নিউজ ডেস্ক ॥ আসন্ন লোহাগড়া পৌর নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জন দরদী ও তরুণ সমাজসেবক মো: ফারুক শেখ ।
শনিবার (৯অক্টোবর) সকালে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে কর্মী-সমর্থকরা রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনে উপস্থিত হয় । পরে তারা ফারুক শেখকে সাথে নিয়ে মিছিল সহকারে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার মো: জসিমউদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন । এ সময় উপস্থিত ছিলেন সোনা মিয়া, আব্দুস সাত্তার শেখ, আনোয়ার হোসেন আনো শেখ, লিয়াকত ফকির, আসাদ মোল্যা, মাসুদ শেখ, লিটন শেখ, মশি শেখ, টুকু শেখ, জামসেদ ফকির, রহিম ফকির, কুতুবউদ্দিন ও শাহিদ মোল্যাসহ প্রায় দুই শতাধিক কর্মী ও সমর্থক ।
নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিয়ে ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ফারুক শেখ । এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন । তিনি গত পৌর নির্বাচনে সমান্য ভোটের ব্যবধানে পরাজিত হন । তিনি একটি বার সেবা করার সুযোগদানে ওয়ার্ড বাসির কাছে ভোট প্রার্থনা করছেন ।
করোনাকালে ফারুক শেখ অসহায়-দরীদ্রদের মাঝে মাক্স, খাদ্য ও শিশু খাদ্র সামগ্রী দিয়ে সহযোগিতা করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন । কচুবাড়িয়া (পৌর অংশ), মশাঘুনি,রামপুর ও সিঙ্গা (পৌর অংশ) নিয়ে এই ওয়ার্ড গঠিত । এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ হাজার ৪৫৩ জন । কচুবাড়িয়া পৌর অংশে ৮১১, মশাঘুনি ৬১০, রামপুর ৫৪০ ও সিঙ্গা পৌর অংশে ৪৯২ জন । কচুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেটিতে দু’টি অস্থায়ীসহ মোট ৯টি ভোট কক্ষ রয়েছে । নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২নভেম্বর অনুষ্ঠিত হবে।

basic-bank

Be the first to comment on "কাউন্সিলর প্রার্থী ফারুকের মনোনয়ন"

Leave a comment

Your email address will not be published.


*