শিরোনাম

কানাডায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪০

নিউজ ডেস্ক : কানাডার কুইবেক সিটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে এসে অতর্কিত গুলি চালানো শুরু করে। এ সময় মসজিদটিতে ৪০ জনের মতো লোক ছিল। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞার জারির কয়েক ঘণ্টার মধ্যে গত শুক্রবার দেশটির টেক্সাসে একটি মসজিদ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সূত্র : রয়টার্স

basic-bank

Be the first to comment on "কানাডায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪০"

Leave a comment

Your email address will not be published.


*