শিরোনাম

কাবুলে তালিবানের জোড়া হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক :  কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরের সামনে ২টি আত্মঘাতী বিস্ফোরণ। নিহত ২৪, আহত ৩০ জন। সোমবার দুপুরের পরে ভিড় ছিল কাবুলের সরকারি দপ্তরের সামনে। হঠাৎই সরকারি দপ্তরের অদূরে একটি সেতুর উপর বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ঘটনাস্থলে ছুটে যায় সেনা। কয়েক মিনিটের ব্যবধানেই ফের বিস্ফোরণ ঘটে। পরেরটি সরকারি দপ্তরের অপেক্ষাকৃত সামনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনে। কাছেই ইতালিয় প্রশাসনের পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। চিকিৎসকরা জানান, প্রথমে ১০ জন আহত এসেছিল, বিকেলের মধ্যে সেই সংখ্যাটি ৩০ ছাড়িয়েছে। এঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। অন্যদিকে, বিস্ফোরণের দায় স্বীকার করে টুইট করেছে তালিবান জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। জানিয়েছে, দুটি বিস্ফোরণের একটিতে প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের মারতে চেয়েছিল হামলাকারিরা। অন্যটির লক্ষ্য ছিল পুলিস ও নিরাপত্তাকর্মীরা। আফগানিস্তানের প্রেসিডেন্ট অসরফ গনি জানিয়েছেন, যুদ্ধে ক্রমে জমি হারাচ্ছে জঙ্গিরা। তাই এভাবে সাধারণ মানুষ, মসজিদ, স্কুল, বাজারে হামলা চালাচ্ছে জঙ্গির দল। হামলার তীব্র নিন্দা করছে সরকার।

basic-bank

Be the first to comment on "কাবুলে তালিবানের জোড়া হামলা, নিহত ২৪"

Leave a comment

Your email address will not be published.


*