শিরোনাম

কালো ব্যাট নিয়ে মহাবিপদে রাসেল!

নিউজ ডেস্ক : কালো ব্যাট নিয়ে কোনো ক্রিকেটারকে সম্ভবত এখনও মাঠে দেখা যায়নি। শখ করেই হয়তো কালো ব্যাট নিয়ে বিগ ব্যাশের মাঠে নেমেছিলেন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল।

এরপরই শুরু হয় সমস্যা। প্রতিপক্ষ সোজা অভিযোগ জানায় আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয় রাসেলের শখের কালো ব্যাটকে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ বিগ ব্যাশ টুর্নামেন্টে কালো ব্যাট দিয়ে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সন্দেহ পোষণ করায় কালো ব্যাট নিষিদ্ধ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে কালো ব্যাট নিয়ে খেলতে নেমেই বিপদে পড়েন রাসেল। পাশাপাশি তার দল সিডনি থান্ডার ৯ উইকেটে জয় পায়।

ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিডনি থান্ডার। দলের ইনিংসের ছয় নম্বরে নামেন রাসেল। তার হাতে ছিলো কালো রং-এর ব্যাট। মাত্র ৭ বল খেলে ৯ রান করেন তিনি। এ সময় তার কালো রং-এর ব্যাটটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। আর এতেই সন্দেহ প্রকাশ করে রাসেলের কালো ব্যাটটি নিষিদ্ধ করেছে তারা।

বিগ ব্যাশের প্রধান এন্টনি এভারার্ড বলেন, “রাসেলকে যেই ব্যাট দিয়ে খেলার অনুমোদন দেয়া হয়েছে, সেই অনুমোদন আমরা উঠিয়ে নিয়েছি। ব্যাটের রং, আকার ও তৈরিতেও বেশকিছু সমস্যা লক্ষ্য করেছি আমরা। ”

বিগ ব্যাশের নিয়মেই আছে, খেলোয়াড়রা তার দলের জার্সির রং অথবা কালো রং দিয়ে তৈরি ব্যাট ব্যবহার করতে পারবেন। তাই গেলো আসরে রাসেলের সতীর্থ ক্রিস গেইল সোনালী রং-এর ব্যাট দিয়ে খেলেছিলেন। তাদের ব্যাটগুলো তৈরি করেছিলো স্পার্টান নামের ক্রীড়া সামগ্রীর একটি জনপ্রিয় প্রতিষ্ঠান।

basic-bank

Be the first to comment on "কালো ব্যাট নিয়ে মহাবিপদে রাসেল!"

Leave a comment

Your email address will not be published.


*