নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে দুই ছাত্রকে আটক করেছে র্যাবের এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ। রবিবার, ২২ জানুযারি দিবাগত রাতে বসুরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ছাত্ররা হলেন উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে আমজাদুল ইসলাম রাসেল (২৩) ও উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের সারোয়ার হোসেন লিটনের ছেলে আবু আবদুল্লা ইসতিয়াক (১৭)।
আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র ও আবু আবদুল্লা ইসতিয়াক চলতি বছরে বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, রবিবার রাতে বসুরহাট এলাকা থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদুল ও আবু আব্দুল্লাকে আটক করেছে এনকাউন্টার টেররিজম ক্রাইম ব্রাঞ্চ।
রাতেই তাদের ঢাকা নিয়ে যায় টেররিজম ক্রাইম ব্রাঞ্চের প্রধান শওকত আলী।
Be the first to comment on "কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে ২ ছাত্র আটক"