শিরোনাম

কোহলির প্রশংসায় তিন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার

নিউজ ডেস্ক : টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স একক্তহায় বলা যায় দুর্দান্ত৷ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার ধারাবাহিকতা, চূড়ান্ত ফিটনেস, সেই সঙ্গে রান তাড়া করার ক্ষেত্রে দুর্দান্ত পরিপক্কতা দেখাচ্ছেন কোহলি৷ তার সমসাময়িকরা তো বটেই, সাবেক ক্রিকেটাররাও কোহলিতে মুগ্ধ হয়ে রয়েছেন৷ সম্প্রতি একটি টেলিভিশন ‘টক শো’-তে শুধুমাত্র কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের সাবেক তিন কিংবদন্তি ক্রিকেটার৷ এরা হলেন ওয়াসিম আকরাম, সাকলাইন মুস্তাক ও শোয়েব আকতার।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পুনেতে কোহলি যেভাবে চাপের মুখ থেকে ভারতকে টেনে তুলেছিলেন, এবং অবিশ্বাশ্য জয় উপহার দিয়েছিলেন, তার বিস্তারিত বিশ্লেষণ করলেন এই তিন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। কোহলির সেই ইনিংসের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্লেষণ করেছেন এই তিন পাকিস্তানি তারকা। এই প্রসঙ্গে রান তাড়া করতে গিয়ে ভারত অধিনায়কের ১৭ টি সেঞ্চুরি করার কথাও তারা উল্লেখ করেন।
ইংল্যান্ড দলের স্পিন বোলিং বিভাগের পরামর্শদাতা ছিলেন সাকলাইন মুস্তাক। তিনি ডায়েট-সহ কোহলির ফিটনেস নিয়ে পরিশ্রমের দিকটিও তুলে ধরেন। সাকলাইনের মতে, কোহলি সবচেয়ে এনার্জেটিক, খাওয়া-দাওয়া, ঘুম সব মিলিয়ে খুব শৃঙ্খলাপরায়ণ একজন ক্রিকেটার।
ওয়াসিম আকরাম বলেন, ব্যাটিংয়ে সাফল্য সত্ত্বেও মাথা ঘুরে যায়নি কোহলির। কোহলি কোনও সমস্যা হলেই সিনিয়কদের কাছে পরামর্শ নেন। এত বড় স্টার হয়েও মাটিতে পা রেখে চলেন কোহলি৷ শুধু কোহলিই নন, ভারতের অন্যান্য তরুণ ক্রিকেটাররাও একই পথ অবলম্বন করেন। ভারতীয় ক্রিকেটাররা তো নিয়মিত সুনীল গাভাসকরের কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নিয়ে থাকেন৷

basic-bank

Be the first to comment on "কোহলির প্রশংসায় তিন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার"

Leave a comment

Your email address will not be published.


*