নিউজ ডেস্ক : সম্প্রতি আয়ারল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতাকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া হয়েছে। আর সে ক্ষেত্রে টেস্ট মর্যাদা প্রাপ্তিতে অনেকদুর এগিয়ে গেল আয়ারল্যান্ড।
আর এতে অনেকটাই নড়েচড়ে বসেছে আইরিশ ক্রিকেট বোর্ড। বুধবার ক্রিকেট আয়ারল্যান্ড তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। চুক্তি অনুযায়ী অভিজ্ঞ আইরিশ স্টার অ্যাড জয়েসের সাথে আরো ৯ জন খেলোয়াড় ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
জয়েসের অন্তর্ভুক্তির বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের পারফর্মেন্স পরিচালক রিচার্ড হোল্ডওয়ার্থ বলেছেন, “আমরা অত্যন্ত খুশি যে এড আবারো ঘরের মাঠে ফিরে এসেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম থেকেই আমরা তার সার্ভিস পাব। এটা আমাদের অনেকটাই নিজস্ব কৌশল যে আমরা ইংল্যান্ড থেকে খেলোয়াড় ঘরে ফিরিয়ে আনব। এদের মধ্যে এড প্রথম খেলোয়াড়। এ জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়। ”
অতীত স্মরণ করে তিনি আরো বলেন, “সাসেক্সের হয়ে সে অসাধারণ খেলোয়াড় ও নেতা ছিল। আয়ারল্যান্ডের ওই দিনগুলোতে জয়েসের ক্যারিয়ার নিয়ে আমরা এখনো গৌরব অনুভব করি। শুধুমাত্র জাতীয় দলের সাথে অনুশীলনে নয় জয়েস আমাদের ভবিষ্যৎ ক্রিকেটারদের ব্যাটিং ও কোচিং ভূমিকায় সহযোগিতা করবে। ”
‘বি’ ক্যাটাগরিভুক্ত হওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিয়াল ও’ব্রেইন আন্তপ্রাদেশিক টুর্নামেন্টে খেলবেন। আয়ারল্যান্ডের সাথে নতুনভাবে চুক্তি করতে পেরে দারুণ উচ্ছ্বসিত জয়েস আশা প্রকাশ করে বলেছেন, “অবসরের আগে আয়ারল্যান্ডের হয়ে একবার অন্তত একটি টেস্ট খেলতে চান। আগামী কয়েক বছরে আয়ারল্যান্ডের টেস্ট খেলার দারুণ সম্ভাবনা রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। ”
ব্রিস্টল ও লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়াও ২০১৭ সালে আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচে আতিথ্য দেবে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে।
চুক্তিভূক্ত খেলোয়াড়
ক্যাটাগরি এ : জন অ্যান্ডরসন, অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেস, জর্জ ডকওয়েল, এড জয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, জ্যাকব মালডার, কেভিন ও’ব্রায়ান, স্টুয়ার্ট থম্পসন, ক্রেইগ ইয়ং।
ক্যাটাগরি বি : ব্যারি ম্যাককার্থি, টিম মুরটাগ, নিয়াল ও’ব্রায়ান, উইলিয়াম পোর্টারফিল্ড, স্টুয়ার্ট পয়েনটার, বয়েড রানকিন, পল স্টার্লিং, গ্রেগ থম্পসন, গ্যারি উইলসন।

Be the first to comment on "ক্রিকেটারদের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করল আয়ারল্যান্ড"