শিরোনাম

ক্ষমা চাইবেন না শিনজো আবে

নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি ক্ষমা চাইবেন না বলে জাপান কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শিনজো আবে ইতোমধ্যে হাওয়াই দ্বীপে পৌঁছেছেন। সেখান থেকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পার্ল হারবার পরিদর্শনে যাবেন তিনি।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে জাপান। হামলায় প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হন। আটটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়, চারটি ডুবে যায়। তবে এয়ারক্রাফট কেরিয়ারটি জাহাজে থাকায় তা রক্ষা পায়।
ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশ দু’টির কোনও শীর্ষ নেতা পার্ল হারবার সফরে যাননি।
হোয়াইট হাউস জানিয়েছে, আবের পার্ল হারবার পরিদর্শনের সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা হবে। এরপর দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে হাওয়াই দ্বীপে।
জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ল হারবার আক্রমণে নিহতদের জন্য প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী শিনজো আবে, তবে ওই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না তিনি। আক্রমণের ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পর মার্কিন নৌঘাঁটিটিতে যাচ্ছেন আবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর শিনজো আবে তার সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎ করেন। এ সময় ট্রাম্পকে ‘বিশ্বস্ত নেতা’ বলেও উল্লেখ করেন আবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের এক পর্যায়ে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায়। ধারণা করা হয়, ওই হামলায় দেড় লাখেরও বেশি মানুষ নিহত হন। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা হিরোশিমা ও নাগাসাকি সফর করে নিহতদের জন্য দুঃখ প্রকাশ করলেও, ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, ওবামার ওই সফরের বিপরীতেই আবে পার্ল হারবার পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: বিবিসি।

basic-bank

Be the first to comment on "ক্ষমা চাইবেন না শিনজো আবে"

Leave a comment

Your email address will not be published.


*