নিউজ ডেস্ক : দুই দিন আগে সিলেটে হামলার শিকার আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা এখনও পরিবর্তন হয়নি। ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
বুধবার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজার অবস্থা আগের মতো অপরিবর্তিত আছে। ৭২ ঘণ্টা পর বোঝা যাবে আসলে তার অবস্থা কেমন।
সোমবার বিকালে আহত হওয়ার পর ওইদিন মধ্যরাতে খাদিজাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে মধ্যরাতে তাকে ঢাকায় আনা হয়। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে চিকিৎসাধীন।
প্রত্যয়ক্ষদর্শীর তথ্য অনুযায়ী, তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। বদরুলকে সোমবার ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আসামি করে সিলেটের শাহ পরাণ থানায় মামলা করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে বদরুলকে।

Be the first to comment on "খাদিজার অবস্থা অপরিবর্তিত ॥ এখনো পর্যবেক্ষণে"