নিউজ ডেস্ক : ‘খুনি সন্দেহে’ গ্রেফতারকৃত দুই শিশুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে দায়ের করা ‘হত্যা’ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবে তারা।
শিশু দু’টিকে হাজির করার পর আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি তাদেরকে ২৯ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Be the first to comment on "‘খুনি সন্দেহে’ গ্রেফতার দুই শিশুর জামিন"