নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছে আসরের নতুন দল খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২০ ওভারে মাত্র ১৩৩ রান করেছে দলটি। রাজশাহী কিংসের আবুল হাসান রাজু ২৮ রানে নিয়েছেন ৫ উইকেট।
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন খুলনার দুই ওপেনার নিকোলা পুরান ও আবদুল মজিদ। দলীয় ১৮ রানে মেহেদী হাসান মিরাজের বলে পুরান বোল্ড হলে রিকি ওয়েলসেকে নিয়ে রানের চাকা সচল রাখেন আবদুল মজিদ।
প্রথম ৯ ওভারে এক উইকেটে ৫৮ রান সংগ্রহ করে খুলনা। এরপরই ভেঙে পড়ে খুলনার ব্যাটিং মেরুদন্ড।
৬৫ রানে আউট হয়ে ফিরে যান রিকি। এরপরের ওভারে আবদুল মজিদকে ফিরিয়ে দেন সামিত প্যাটেল। দলীয় ৭২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরেন শুভাগত হোম।
মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য চেষ্টা করেছিলেন। তবে ২১ বলে ৩২ রানের বেশি করতে পারেননি তিনিও। শেষ পয়ন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৩ রান করে খুলনা টাইটান্স।
খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, নিকোলাস পুরান, শুভাগত হোম, আরিফুল হক, অলক কাপালী, মোশাররফ হোসেন রুবেল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনায়েদ খান ও শফিউল ইসলাম।
রাজশাহী কিংস একাদশ : ড্যারেন স্যামি (অধিনায়ক), সাব্বির রহমান, নুরুল হাসান, মেহদি হাসান মিরাজ, মমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, আবুল হাসান, সামিত প্যাটেল, উমর আকমল ও মোহাম্মদ সামি।

Be the first to comment on "খুলনা টাইটান্সের সংগ্রহ ১৩৩"