শিরোনাম

গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক : গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে জোনায়েত হোসেন (৩০) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাতে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ডিমভর্তি একটি পিকআপ ভ্যান পেছনে থেকে একটি ট্রাকে ধাক্কা দিলে পিকআপের সামনে বসা ডিম ব্যবসায়ী জোনায়েত ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাড়ির ঠিকানা জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*