নিউজ ডেস্ক : আদালত থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার আসামি রুবেল অবশেষে গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাড্ডার প্রগতি সরণির সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে থেকে বাড্ডা থানা পুলিশে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার ১০ দিন পর রুবেলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে র্যারব ১। শনিবার বিকালে রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যা ব। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রবিবার তাকে আদালতে নেওয়া হয়। আদালতের বারান্দা থেকে রুবেল পালিয়ে যান। এ সময় তার এক হাতে হ্যান্ডকাফ ছিল। দায়িত্ব অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই ইমরান হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়।

Be the first to comment on "গারো তরুণী ধর্ষণ ॥ আদালত থেকে পালিয়ে যাওয়া রুবেল গ্রেপ্তার"