নিউজ ডেস্ক : মিয়ামারের মংডুতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর মারা গেছেন এক রোহিঙ্গা। রবিবার সন্ধ্যায় সে দেশের সেনাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হন তিনি।
সোমবার ভোরে বাংলাদেশে আসার পর দুপুরের দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম শাহ আলম (৪৫)। তার বাড়ি মিয়ানমারের মংডু মাঙ্গালা এলাকায়।
টেকনাফের লেদাস্থ অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মাঝি মোহাম্মদ ইলিয়াছ জানান, মিয়ানমারে জাতিগত নিধনের ধারাবাহিকতায় সে দেশের সেনাবাহিনীর রবিবার মংডুর মাঙ্গালা এলাকায় হানা দেয়। সন্ধ্যায় ব্যাপক নির্যাতনের নিপীড়নের মাঝে গুলিবিদ্ধ হন শাহ আলম (৪৫)। গুলিবিদ্ধ শরীর নিয়ে পালিয়ে কোনোমতে সোমবার ভোরে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তিনি পেটে গুলিবিদ্ধ হন। তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা যান। এদিকে কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ২৮ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এর মধ্যে পুরুষ ৬, নারী ৭ এবং ১৫ জন শিশু রয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ে তাদেরকে ফেরত পাঠানো হয়। এ ছাড়াও নাফ নদী হতে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

Be the first to comment on "গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু"