শিরোনাম

গ্রামীণ ব্যাংকের নামে কর সুবিধা নিয়েছেন ড. ইউনূস ॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : ড. মুহম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে তার সব প্রতিষ্ঠানে কর সুবিধা নিয়েছিলেন। এটি অনৈতিক এবং ইহার তদন্ত চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিনিধি দলের সঙ্গে প্রযুক্তি খাতে রফতানির সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
গ্রামীণ ব্যাংকের নামে কর সুবিধা নেওয়ার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনি অসংখ্য প্রতিষ্ঠান খুলেছেন। সবগুলোর হিসাব আমাদের কাছে নেই। এসবের বিষয়ে তদন্ত চলছে। যথাযথ নিয়মে দেশের প্রচলিত নিয়ম মেনে তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় বেসিস প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি নিয়ে সবিচালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এ বৈঠক করেন।

basic-bank

Be the first to comment on "গ্রামীণ ব্যাংকের নামে কর সুবিধা নিয়েছেন ড. ইউনূস ॥ অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*