শিরোনাম

ঘরের মাঠে রিয়ালের হার

নিউজ ডেস্ক : টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর খেই হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবার টানা দুই ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। লা লিগায় সেভিয়ার পর কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে রোনালদো-বেনজেমারা।
বুধবার রাতে স্প্যানিশ ঘরোয়া লিগের দ্বিতীয় সর্বোচ্চ এ আসরের শেষ আটের প্রথম লেগে সেল্টাকে সান্থিয়াগো বার্নাব্যুতে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর যেন ক্লান্ত হয়ে পড়েছে গ্যালাকটিকো ফুটবলাররা। তাই খুঁজে পাওয়া যায়নি দলের তারকাদের। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। উল্টো আক্রমণাত্মক খেলতে থাকে সফরকারী সেল্টা। এরই সুবাদে ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় সেল্টা। লাগো আসপাসের গোলে লিড নেয় দল। তবে পাঁচ মিনিট পরেই ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর দারুণ এক গোলে সমতায় ফেরে রিয়াল। কিন্তু এক মিনিট পরেই রিয়ালের উৎসব থামিয়ে দেয় প্রতিপক্ষের ফুটবলার জনি ক্যাস্ত্রো। তার গোলেই শেষ পর্যন্ত হার মানতে হয় রিয়ালকে।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা। আগামী ২৫ জানুয়ারি কোয়ার্টারের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে যেতে হলে পরের লেগে বড় ব্যবধানে জিততে হবে রোনালদোদের। তবে সেটি হবে সেল্টার মাঠে।

basic-bank

Be the first to comment on "ঘরের মাঠে রিয়ালের হার"

Leave a comment

Your email address will not be published.


*