শিরোনাম

চট্টগ্রামের পথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক : মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে দশ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে গভীর রাতে।
ঢাকাগামী আন্তঃনগর গোধূলী ট্রেনটি গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাহাড়তলী স্টেশনের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।
এরপর দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার পথে রওনা দিলেও পেছনে লাইন বন্ধ থাকায় রেলপথে চট্টগ্রাম সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে লাইন মেরামতের পর রাত ১ট ৫০ মিনিটে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবার চলাচল শুরু হয় ।
বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ওই দুর্ঘটনার কারণে পথে আটকে ছিল পুরোটা সময়। লাইন খোলার পর প্রথমে মহানগর প্রভাতী চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায়।
এরপর ঢাকাগামী তূর্ণা নিশিথা ও ঢাকা মেইল, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ও জালালাবাদ এক্সপ্রেস এবং চাঁদপুরাগমী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যায় তিন থেকে ১০ ঘণ্টা বিলম্বে।
কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছায় প্রায় ১০ঘণ্টা দেরিতে, বৃহস্পতিবার ভোর ৪টা ২০মিনিটে। চট্টলা এক্সপ্রেস সাড়ে সাত ঘণ্টা দেরি করে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় এবং চাঁদপুর থেকে আসা সাগরিকা এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম আসে। এছাড়া চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

basic-bank

Be the first to comment on "চট্টগ্রামের পথে ট্রেন চলাচল স্বাভাবিক"

Leave a comment

Your email address will not be published.


*