শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হল কষ্টিপাথরের খণ্ডিত মুর্তি

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গতকাল রবিবার কষ্টিপাথরের খণ্ডিত মুর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাধানগর ইউনিয়নে রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আনুমানিক ১০ কেজি ওজনের মুর্তিটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার (ওসি, তদন্ত) এসএম জাকারিয়া জানান, স্থানীয়রা রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মুর্তিটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মাটিতে আংশিক পুতে রাখা মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মুর্তিটি দুটি খণ্ডিত অংশ ছিলো। পরে স্থানীয় স্বর্ণকারের দ্বারা পরীক্ষা করে জানা যায় এটি কষ্টি পাথরের। এটি প্রত্নতত্ব অধিদপ্তরের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি

basic-bank

Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হল কষ্টিপাথরের খণ্ডিত মুর্তি"

Leave a comment

Your email address will not be published.


*