শিরোনাম

চার স্পিনার নিয়ে ভারত যাবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক : টেস্ট সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৪ টেস্টের ওই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে চারজন স্পিনার রেখেছে তারা। নতুন মুখ লেগ-স্পিনার মিচেল সোয়েপসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী সোয়েপসন।
স্কোয়াডে চারজন স্পিনার থাকার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, “‘আমরা জানি না ভারতের পিচ কেমন হবে। তাই সব পরিস্থিতির জন্য বিকল্প তৈরি রেখেছি। মিশেল দারুন লেগ স্পিনার। উইকেট নেয়ার ক্ষমতা আছে তার। পাশাপাশি বল হাতে স্পিন বিভাগে অভিজ্ঞ নাথান লিঁও ও স্টিভ ও’ক্যাফে তো আছে। তাদের সাথে থাকছেন পরীক্ষিত অ্যাস্টন আগার। ”
এ ছাড়া দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। দুবছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন তিনি। ২০১৪ সালে সর্বশেষ আবুধাবিতে টেস্ট খেলেছিলেন ম্যাক্সওয়েল। এ ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটসম্যান শন মার্শ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিও, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিফেন ও’কিফ, ম্যাথু রেনশ, মিচেল স্টার্ক, মিচ সোয়েপসন, ম্যাথিউ ওয়েড।

basic-bank

Be the first to comment on "চার স্পিনার নিয়ে ভারত যাবে অস্ট্রেলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*