নিউজ ডেস্ক : চিলিতে আজ রবিবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭।
ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্প-প্রবণ লাতিন আমেরিকার ওই দেশটির দক্ষিণ উপকূলে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিলির পুয়ের্তো কোয়েলন শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৫ কিলোমিটার গভীরে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এক হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। চিলির নৌবাহিনীও একই সতর্কতা জারি করেছে।

Be the first to comment on "চিলিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা"