শিরোনাম

চীনে বহুতল ভবনে বিস্ফোরণ॥ নিহত ৩

নিউজ ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিস্ফোরণে ‍বেশ কয়েকজন আহতও হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে হেইলংজিং প্রদেশের শহরটির বহুতল ভবনের ১৩, ১৪ ও ১৫তম তলার ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। এর মধ্যে ১৪তম তলার জানার কাঁচ ভেঙে যাওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম। প্রাথমিক গ্যাস লিক থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

 

basic-bank

Be the first to comment on "চীনে বহুতল ভবনে বিস্ফোরণ॥ নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*