শিরোনাম

‘জঙ্গিবাদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে’

নিউজ ডেস্ক : জঙ্গিবাদের প্রশ্রয় ও মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শুভ জন্মদিনের গান’ এর সিডির মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা জানান তিনি।

শাজাহান খান বলেন, সমাজে যাতে কেউ জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে সতর্ক থাকতে হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। তাদেরকে চিরতরে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যারা পেট্রোল বোমা মেরে পুড়িয়ে, পিটিয়ে মানুষ হত্যা করেছে বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।

মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কামাল চৌধুরী ও অরুন সরকার রানা বক্তব্য রাখেন।

basic-bank

Be the first to comment on "‘জঙ্গিবাদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে’"

Leave a comment

Your email address will not be published.


*