শিরোনাম

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এবার আর ব্যাটিং নয়; ফিল্ডিং বেছে নিল বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ সিরিজ বাঁচানোর লড়াই মাশরাফিদের।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচেও মাশরাফি বাহিনীর লাইনআপ অপরিবর্তিত। একাদশ প্রথম ম্যাচের মতই আছে। ৮ ব্যাটসম্যান খেলতে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে পেসার ৩ জন। অন্যদিকে কিউই একাদশে রয়েছে তিনটি রদবদল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: নিল ব্রুম, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন একাদশের বাইরে। ঢুকেছেন জিমি নিশম, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। ব্রুমের বদলে স্কোয়াডে এলেও একাদশে জায়গা হয়নি জর্জ ওয়ার্কারের।
টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ দল। একাদশে কোনো পরিবর্তন নেই

basic-bank

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*