শিরোনাম

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক :  আজ নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং এর সিন্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ডের নেপিয়ারে ম্যকলিন পার্ক এমনির ছোট মাঠে প্রথমবারের মত বাংলাদেশে খেলতে নামছে।

ম্যকলিন পার্ক এমনিতে নিউ জিল্যান্ডের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেটগুলোর একটি।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সেই মাচের একাদশ থেকে মোহাম্মদ মিঠুন ও আল আমিন হোসেন এবার সফরেই নেই। চোটের কারণে নেই মুশফিকুর রহিম।

ওয়ানডে সিরিজের সবশেষ দুই ম্যাচে বাদ পড়লেও টি-টোয়েন্টিতে ফিরেছেন সৌম্য সরকার। ওয়ানডেতে দর্শক হয়ে থাকা রুবেল হোসেনেরও জায়গা হয়েছে একাদশে। তাসকিন আহমেদ পেয়েছেন বিশ্রাম।

একাদশে বিশেষজ্ঞ স্পিনার কেবল সাকিব আল হাসান। তিন পেসারের সঙ্গে কাজ চালানোর জন্য আছেন সৌম্য, দুই অফ স্পিনার মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।  জাতীয়/ব্রেকিং নিউজ

 

basic-bank

Be the first to comment on "টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*