নিউজ ডেস্ক : পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার্ড হিটারে গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেডর্ক গড়লো অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ডেভিড ওয়ার্নারের দল সংগ্রহ করেছে ৩ উইকেটে ২৬৩ রান।
সিরিজে প্রথমবারের মত টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। সফরকারীদের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ইনিংস ওপেন করতে নেমে রীতিমত ঝড় বইয়ে দেন ম্যাক্স ওয়েল। ৬৫ বলে ১৪৫ রান করে অপরাজিত ম্যাক্সওয়েলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৯ টি ছক্কার মার।
এক সময় মনে হয়েছিল টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করবেন ম্যাক্সওয়েল। অ্যারন ফিঞ্চের ১৫৬ রান টপকাতে শেষ ওভারে তার দরকার ছিল ১৩ রান। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকও পেয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু সেই বলটিতে সিঙ্গেল নিয়ে আর স্ট্রাইক পাননি। বাকি বলগুলোতে ১৪ রান নিয়েছেন ট্রেভিস হেড। যার ফলে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যাক্সওয়েলকে।
ম্যাক্সওয়েল নিজে না পারলেও দলকে ঠিকই এনে দিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৭ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছি মাহেলা জয়াবর্ধনের দল। আজ মাহেলার উত্তরসূরীদের বিপক্ষেই ২৬৩ রান তুলে সেই রেকর্ড ভেঙে দিলেন ম্যাক্সওয়েলরা।
২৭ বলে হাফ সেঞ্চুরি করা ম্যাক্সওয়েল সেঞ্চুরি পূর্ণ করেন ৪৯ বলে। অস্ট্রেলিয়ার হয়ে অন্যান্যদের মধ্যে ট্রেভিস হেড ১৮ বলে ৪৫, ২২ বলে ৩৬ রান করেন।
২৬৪ রানের পাহড়সম টার্গেট তাড়া করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ১৩ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছে।

Be the first to comment on "টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার"