শিরোনাম

টুঙ্গিপাড়ায় মন্দিরের মূর্তি ভাঙচুর, আটক ২

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মন্দিরের ৯টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজার সর্বজনীন দুর্গা মন্দিরের এসব মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বিষয়টি সকালে মন্দিরের সেবাইত ও ওই এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার গুণরগাতী গ্রামের জয়দুল শেখের ছেলে সোহেল শেখ (২৪) ও টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের গঞ্জের শেখের ছেলে সবুর শেখ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি খাস জমির দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের এজাজ শেখের সঙ্গে স্থানীয় কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার মল্লিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়ে কোনো মহল ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ইতিমধ্যে দোষী সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য দোষীদেরকে আটকের চেষ্টা চলছে। তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

basic-bank

Be the first to comment on "টুঙ্গিপাড়ায় মন্দিরের মূর্তি ভাঙচুর, আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*