শিরোনাম

টেস্টের আগে নিউজিল্যান্ডের আরেক বিপদ

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট। আর সেটা সিরিজের প্রথম ম্যাচ। এর চেয়ে কঠিন কাজ বিদেশি কোনো দলের জন্য আর কি হতে পারে! কিন্তু সেই কঠিন কাজের আগে বারবার বিপদে পড়ছে নিউজিল্যান্ড। এবার তারা হারালো অলরাউন্ডার জিমি নিশামকে। বৃহস্পতিবার কানপুরে শুরু টেস্টে খেলা হচ্ছে না তার। কারণ পাজরের ইনজুরি। অবশ্য ৩০ সেপ্টেম্বর শুরু দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছে কিউই দল।
এর আগে টিম সাউদি ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন। ৩ ম্যাচের টেস্ট সিরিজেই খেলা হচ্ছে না তার। কিউই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার ছিলেন তিনি। এবার খবর নিশামের ইনজুরির। সপ্তাহ খানেক আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন নিশাম। মনে করা হচ্ছিল সেরে উঠবেন। কিন্তু দিল্লিতে মুম্বাইয়ের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচেও সুবিধা করতে পারেননি। ব্যাট করা হয়নি। বল করেছেন মাত্র ৫ ওভার।
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন জানাচ্ছেন, কলকাতার দ্বিতীয় টেস্টের আগে নিশাম সুস্থ হয়ে উঠবেন হয়তো। এই ছিটকে পড়া নিশামের জন্যও দাক্কা। গত নভেম্বরে পিঠের ইনজুরিতে পড়ার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তার। এই ফিরেছেন। আবার পড়েছেন ইনজুরিতে।
প্রথম টেস্টের দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপ্টিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

basic-bank

Be the first to comment on "টেস্টের আগে নিউজিল্যান্ডের আরেক বিপদ"

Leave a comment

Your email address will not be published.


*