শিরোনাম

ট্যাম্পাকো কারখানা থেকে আরও তিনটি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরও তিনটি লাশ উদ্ধার করেছে করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়াল।
সোমবার দুপুর ১টার দিকে কারখানার ধ্বংসস্তূপ নিচ থেকে সেনাবাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান।
এদিন সকালেই সেনাবাহিনী সেখানে উদ্ধার অভিযানে নামে। তার আগে দুটি লাশ উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
সর্বশেষ উদ্ধার তিনটি লাশের পরিচয় জানা যায়নি। এরা নিখোঁজদের তালিকার কি না, তা নিশ্চিত করতে পারেননি আক্তারুজ্জামান।
শনিবার ট‌্যাম্পাকো ফয়েলসে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন। রবিবার হাসপাতালে মারা যান একজন। আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় চারটি লাশ।
সারাদিন চেষ্টার পর শনিবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে নানা স্থানে জ্বলছিল। রবিবার বিকালে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়।
সিলেটে বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন এই প‌্যাকেজিং কারখানাটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত।
এতে সাড়ে চারশর মতো শ্রমিক থাকলেও শুক্রবার রাতের পালায় ৭৫ জনের মতো কাজ করছিলেন।
নিহতদের মধ‌্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর ২৫ জনের লাশ রবিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ বলেন, “২৫ জনের মধ্যে আঘাতের কারণে মৃত্যু হয়েছে অনেকের। তবে অর্ধেকের বেশি মারা গেছেন আগুনে পুড়ে।”
চিকিৎসকরা জানান, রবিবার সন্ধ‌্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নয়জন ভর্তি ছিলেন। তারা মূলত আঘাতজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের প্রত‌্যেকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গাজীপুর জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের ৫ হাজার টাকা করে দিচ্ছে।
কারখানার মালিক সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "ট্যাম্পাকো কারখানা থেকে আরও তিনটি লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*