নিউজ ডেস্ক : বিশ্বের সকল রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করার লক্ষ্যের প্রাথমিক পর্যায়ে রয়েছেন সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। তিনি আশা করছেন এই লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে পাবেন। খবর সিএনবিসি এর। প্রিসিলা নিউ ইয়র্কে ডিলবুক (মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরিচালিত ব্যবসায়িক অবস্থা সম্পর্কিত সম্মেলন) সম্মেলনে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবেন বলে জানানো হয়েছে। প্রিসিলা এবং মার্ক তাদের এই লক্ষ্যপূরণে সামনের ১০ বছরে নিজস্ব চ্যান জাকারবার্গ ইনিসিয়েটিভ-এ তিনশ’ কোটি মার্কিন ডলার খরচ করবেন বলে জানা গেছে। প্রিসিলা চ্যানকে সদ্য প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে নিজের মতামত জিজ্ঞাসা করা হলে তিনি কিছুটা কৌশলী হয়ে যান। তিনি বলেন, “আমি মনে করি, এখানে আমাদের মতো সকল মানুষ স্বস্তি পেয়েছে কেননা নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ট্রাম্প এর ব্যবস্থাপনা নীতিগুলো কোন দিকে যাচ্ছে এবং আমরা কিভাবে এক সঙ্গে কাজ করতে পারি।” চ্যান বিশেষভাবে উল্লেখ করে বলেন, “এখন আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ট্রাম্প কি করবেন তা দেখার জন্য।
ট্রাম্পকে পাশে পেতে আগ্রহী জাকারবার্গ পত্নী

Be the first to comment on "ট্রাম্পকে পাশে পেতে আগ্রহী জাকারবার্গ পত্নী"