নিউজ ডেস্ক : বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। যদি সময়মতো ঘটনাস্থলে না পৌঁছতেন এক পুলিশ কনস্টেবল ও এক উপ উপপরির্শক। পেশাদারিত্বের সঙ্গে কাজ করে ৭০জন পড়ুয়ার প্রাণ বাঁচালেন তাঁরাই। যার বেশিরভাগ কৃতিত্বই অবশ্য মুরারী লাল নামে এক কনস্টেবলের। দিল্লির রাস্তার কাছে আধডোবা বাস থেকে ৭০ জন পড়ুয়া ও ২ শিক্ষিকাকে সময়মতো সরানো হলো অন্য গাড়িতে। যার বেশ কয়েকজনকে কাঁধে করে অন্য গাড়িতে সরিয়ে নিয়ে যান মুরারী লাল নিজে। দিল্লির এক পুলিশ কর্তা জানিয়েছেন, দিল্লির এমবি রোডের কাছে বিলের নিকট একটি স্কুলবাসে ২ শিক্ষিকা ও ৭০ জন ছাত্র আটকে পড়েছিলেন। প্রবল বৃষ্টির জেরে বাসের ভিতরে পানি ঢুকছিল। বাসটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল। বিপন্ন অবস্থায় বাস থেকে সাহায্যের জন্য ফোন যায় পুলিশ কন্ট্রোল রুমে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ভ্যান। যার প্রধান দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল মুরারী লাল। বিপদের আশঙ্কাটা আঁচ করে তড়িঘড়ি পানিতে ঝাঁপ দেন তিনি। শুরু হয় উদ্ধারকাজ। পানিস্তর বাড়ায় ১৬ জন স্কুল পড়ুয়াকে কাঁধে করে অন্য একটি বাসে নিয়ে যান তিনি। উদ্ধার করা হয় বাকিদেরও। এই কাজে মুরলীর সঙ্গে ছিলেন ছোকি লাল নামে এক উপ উপপরির্শক। সময়মতো পড়ুয়া ও শিক্ষিকাদের উদ্ধার করার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে।
ডুবন্ত বাস, ৭০ শিশুর প্রাণ বাঁচালেন এই পুলিশ সদস্য

Be the first to comment on "ডুবন্ত বাস, ৭০ শিশুর প্রাণ বাঁচালেন এই পুলিশ সদস্য"