শিরোনাম

ড্র হলো লিভারপুল-চেলসির রোমাঞ্চকর ম্যাচ

নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ের ফলে ঘরের মাঠে টানা চার ম্যাচ জয় শূন্য থাকলো ক্লপের শিষ্যরা।

এই ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল শুরু করে লিভারপুল। তবে দারুণ প্রতিরোধ গড়ে ম্যাচের ২৪ মিনিটে চেলসিকে এগিয়ে দেয় ডেভিড লুইস। দারুণ এক ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ৫ মিনিট আবারো ফ্রি-কিক পেয়েও সুযোগ হারান উইলিয়াম।

এরপর অবশ্য সফলতা পেতে বেশি দেরি হয়নি লিভারপুলের। ৫৭তম মিনিটে জেমন মিলনারের হেডে বল পেয়ে সমতা ফেরান ভিনালডাম। ম্যাচের ৭৪ মিনিটে কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। কিন্তু সেই সুযোগ মিস করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

basic-bank

Be the first to comment on "ড্র হলো লিভারপুল-চেলসির রোমাঞ্চকর ম্যাচ"

Leave a comment

Your email address will not be published.


*