নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা মহাড়কের ধামরাই অংশের ইসলামপুর থেকে বারবাড়িয়া এলাকা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ শনিবার সকাল থেকে সড়কের ধামরাই অংশে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি।
ফলে মহাসড়কে চলাচলকারী পাটুরিয়া ও আরিচাগামী যানবাহনগুলো কোনো ভোগান্তি ছাড়াই ধামরাই অংশ পার হতে পারছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, প্রতিটি স্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে। ফলে সড়কে যানজট তৈরি হচ্ছে না।

Be the first to comment on "ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যান চলাচল স্বাভাবিক"