শিরোনাম

তাইওয়ানে সেনা পাঠানোর হুমকি বেজিং-এর

নিউজ ডেস্ক : ‌ট্রাম্পের আলটপকা মন্তব্যের খেসারত দিতে হতে পারে তাইওয়ানকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এরপরই সেই ফোনালাপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেয় বেজিং। বিপাকে পড়ে ওয়াশিংটন জানায়, এই ফোনালাপ ছিল নেহাতই সৌজন্যের। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি তা পরিষ্কার হয়ে গেল গ্লোবাল টাইমসের মন্তব্যে। বৃহস্পতিবার ‘‌গ্লোবাল টাইমস’‌-এ লেখা হয়েছে, ‘‌চীনের মূল ভূখণ্ডের নতুন করে তাইওয়ান নীতি খতিয়ে দেখার সময় হয়েছে। বলপ্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার। ’‌
গ্লোবাল টাইমস-এর বলপ্র‌য়োগের হুমকিকে লঘু করে দেখা যাচ্ছে না। কারণ, চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ট এই সংবাদপত্র। দলের বিদেশনীতির প্রতিফলন দেখা যায় সেখানে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। তাই গত সপ্তাহেও তাইওয়ান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বেজিং। ওয়াশিংটন যদি তাইওয়ানের পাশে দাঁড়ায় বা চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে দর কষাকষি করে তবে আমেরিকা বিরোধী শক্তিকে সেনা সমর্থন দেবে বেজিং।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "তাইওয়ানে সেনা পাঠানোর হুমকি বেজিং-এর"

Leave a comment

Your email address will not be published.


*