নিউজ ডেস্ক : এবার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় সঙ্গীততারকা ও অভিনেতা তাহসানকে। ‘দূরবীন’ শিরোনামের এই ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে শীঘ্রই অনলাইনে মুক্তি পাবে। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ।
‘দূরবীন’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘দূরবীন একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে।’
এতে অভিনয় করছেন তাহসান, নাদিয়া ও তৌফিক আহমেদ, মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ। চিত্রগ্রহণে ছিলেন সুমন সরকার, সম্পাদনায় রয়েছেন সাইফ রাসেল এবং সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।
সম্প্রতি ঢাকার আশপাশের কয়েকটি লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ণ হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘দূরবীন’ অনলাইনে উম্মুক্ত হবে। তার আগে তাহসানের কণ্ঠ গাওয়া এই ছবিরি একটি গানের ভিডিও প্রকাশ হবে।
তাহসান-নাদিয়ার ‘দূরবীন’

Be the first to comment on "তাহসান-নাদিয়ার ‘দূরবীন’"