নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সালাহ উদ্দিন মোহাম্মদ শাকিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ওই দেশের ফ্রিস্টেট প্রভিন্সের ভেলকম শহরে রবিবার, ২৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফেনী জেলার দাগনভুঞা থানার উদরাজপুরে চন্দ্রদ্বীপ গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।
নিহত চাচাতো ভাই আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, রাতে ডাকাতের গুলিতে মারা যান শাকিল।
তার মৃতদেহটি দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান আবদুল্লাহ আল নোমান।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

Be the first to comment on "দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত"