শিরোনাম

দৃষ্টিহীনদের জন্য প্রথম ব্রেইল স্মার্টওয়াচ

নিউজ ডেস্ক : কোনো সাহায্য ছাড়া গোটা দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে দৃষ্টিহীনরা! আবিষ্কার হল নতুন ব্রেলওয়াচ। আর আবিষ্কৃত দুনিয়ার প্রথম এই ব্রেল স্মার্টওয়াচের মাধ্যমেই দৃষ্টিহীনরা আরো একধাপ এগিয়ে গেল। আগামী মার্চেই এমন ‘ঘড়ি’ বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘ডট’। এই স্মার্টওয়াচ দিয়ে মেসেঞ্জারের মতো যে কোনো অ্যাপের সাহায্যে কথাবার্তা চালানো যাবে। এমনকী, গুগ্‌ল ম্যাপের সঙ্গে কানেক্ট করে মিলবে রাস্তাঘাটের সন্ধান।
‘ডট’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লুটুথের সাহায্যে এই ঘড়ি কানেক্ট করা যাবে যে কোনো স্মার্টফোনের সঙ্গে। ফলে সেই ফোন থেকে মেসেঞ্জারের মতো অ্যাপের সাহায্যে সহজেই মেসেজ ঢুকবে এই ঘড়িতে। এই ঘড়ির উপরে রয়েছে চারটি ব্রেল সেল। প্রতিটিতে ছ’টা করে বল রয়েছে। ওই বলগুলি আসলে ব্রেল-এর এক একটি অক্ষর। এবার ওই বলগুলিই ঘুরিয়ে ফিরিয়ে অপরকে মেসেজ পাঠানো যাবে। কতটা দ্রুতগতিতে তা করা যাবে তা-ও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজার। ঘড়ির পাশের বাটনগুলি দিয়েও মেসেজ পাঠানো যাবে। ২০১৪ থেকেই এ ধরনের ঘড়ি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল ‘ডট’। প্রাথমিক ভাবে আগামী মার্চ থেকে এই স্মার্টওয়াচ বিক্রি হবে লন্ডনের বিভিন্ন দোকানে।

দৃষ্টিহীনদের জন্য এর আগে বাজারে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস ছিল। তবে তাতে মেসেজ আসত অডিও-তে। ফলে তা শোনার জন্য কানে দিতে হত হেডফোন। এমনকী, অনেক সময় প্রকাশ্যেই সেই মেসেজ শুনতে হলে তা আর গোপন থাকত না। তাই আশা করা হছে নতুন এই ডিভাইসের ফলে কোনো সমস্যায় পড়তে হবে না বরং অনেক উপকার হবে দৃষ্টিহীনদের।

basic-bank

Be the first to comment on "দৃষ্টিহীনদের জন্য প্রথম ব্রেইল স্মার্টওয়াচ"

Leave a comment

Your email address will not be published.


*