শিরোনাম

ধোনির ওপর চাপ কমাতেই ওয়ানডেতে যুবরাজ!

নিউজ ডেস্ক : বেশ চমক জাগিয়েই ভারতের ওয়ানডে দলে ফিরেছেন যুবরাজ সিং। এই হার্ডহিটার তিন বছরের বেশি সময় ধরে দলের বাইরে।

কিন্তু কেন এই প্রত্যাবর্তন? ভারতের নবনিযুক্ত স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি শোনালেন সেই কাহিনী। সদ্য সাবেক হওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর চাপ কমাতেই নাকি দলে নেওয়া হয়েছে যুবরাজকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই সংবাদমাধ্যমকে কোহলি বলেন, অভিজ্ঞার দাম দিতে হবে। যুবরাজকে নেওয়ার আগে আমরা আলোচনা করেছি। মিডল-অর্ডারে ধোনির থেকে চাপ কমাতেই ওকে দলে নেওয়া হয়েছে। টপ-অর্ডারে আমি রয়েছি। মিডল-অর্ডার ব্যর্থ হলে ধোনির উপর চাপ পড়বে। সেটা যাতে না-হয়, তার জন্যই যুবরাজকে নেওয়া হয়েছে। ’ ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার পুণেতে ওয়ান ডে অভিযান শুরু করছে ভারত। এই ম্যাচেই ওয়ান ডে অভিষেক হচ্ছে ক্যাপ্টেন কোহলির।

যুবরাজ ২০১৩ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে। আবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে বাঁ-হাতি অল-রাউন্ডারকে নিয়ে।

basic-bank

Be the first to comment on "ধোনির ওপর চাপ কমাতেই ওয়ানডেতে যুবরাজ!"

Leave a comment

Your email address will not be published.


*