শিরোনাম

নতুন ভবনে যাচ্ছে ইসি

নিউজ ডেস্ক : দীর্ঘ ৪৩ বছরের অফিস ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে নির্বাচন কমিশন, পরিকল্পনা কমিশনের পাশের ভবন থেকে শুক্র ও শনিবার চলবে অফিস স্থানান্তরের কার্যক্রম। রবিবার থেকে আগারগাঁওয়ে ইসির নিজস্ব কার্যালয় নির্বাচন ভবনে অফিস করবেন বর্তমান নির্বাচন কমিশন ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা। বিদায়ের আগে মাত্র দুই সপ্তাহ নতুন ভবনে অফিস করার সুযোগ পাবেন বিদায়ী কমিশনের সদস‌্যরা। প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের কর্মকতারা শেরেবাংলানগরে পুরনো কার্যালয়ে শেষ অফিস করেন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, আজ ইসির পুরানো ভবনে আমরা শেষ অফিস করেছি। রবিরার থেকে নতুন ভবনে অফিস শুরু হবে।

পুরনো ভবনের শেষ কর্মদিবসে নিজেদের কাগজ-পত্র গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় কাঁটিয়েছেন কর্মকর্তারা-কর্মচারীরা। দীর্ঘ দিনের স্মৃতি জড়ানো পুরনো অফিসে নিজেদের শেষ ছবি তুলে রাখতেও দেখা গেছে অনেককে। পুরনো অফিস ছেড়ে যাওয়ার অনুভূতি জানিয়ে একজন কর্মকর্তা ফেইসবুকে লিখেছেন, স্মৃতিবিজড়িত এ অফিস ক্যাম্পাসে বৃহস্পতিবার শেষ অফিস করলাম। রাজনীতিবিদসহ অনেক সাংবাদিকেরও স্মৃতি বিজড়িত এ ক্যাম্পাস। দীর্ঘ ৪৩ বছর পর আগামীকাল নির্বাচন কমিশনের অফিস তার নতুন ঠিকানায় যাবে। হারিয়ে যাবে ইতিহাসের সাক্ষী সেই সিঁড়ি, যে সিঁড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনাররা।

basic-bank

Be the first to comment on "নতুন ভবনে যাচ্ছে ইসি"

Leave a comment

Your email address will not be published.


*