নিউজ ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম জানা যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, রাতে সিলেটগামী একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।

Be the first to comment on "নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত"